- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২৯ ডিসেম্বর ২০২০ | ৬:২৭ অপরাহ্ণ
অজ্ঞান পার্টির চার সদস্য ও তিন ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-১ এর সদস্যরা।
সোমবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
র্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডর লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন সংবাদ মাধ্যমকে জানান, চান্দনা চৌরাস্তা এলাকায় একদল মলম ও অজ্ঞান পার্টির সদস্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে আটটার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির চার সদস্যকে আটক করা হয়।
আটকরা হচ্ছে- মো. সজীব হোসেন (১৯), মো. রনি হোসেন (১৯), মো. মামুন মিয়া (৪০) ও মো. নাহিম (১৮)।
এ সময় তাদের কাছ থেকে সুইচ গিয়ার, চাকু, অজ্ঞান কাজে ব্যবহৃত চারটি মলম, নগদ টাকা ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়া রাত সাড়ে ১২টার দিকে নগরীর সালনা ব্রীজের উত্তর পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
এরা হচ্ছে- মো. মোগল হোসেন (২৫), মো. নাজমুল হাসান (২৭) ও মো. হাইকুল ইসলাম (১৯)।
তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুইটি চাপাতি ও একটি সুইচ গিয়ার উদ্ধার কর হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||