• আজ

    অভিনেতা ও নাট্য শিক্ষক এসএম মহসীনের মৃত্যু

    গাজীপুর টিভি ডেস্ক | ১৮ এপ্রিল ২০২১ | ৪:২০ অপরাহ্ণ

    মারা গেলেন একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী ও নাট্য শিক্ষক এসএম মহসীন। রোববার সকালে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    পরিবার সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৪ এপ্রিল হাসপাতালে ভর্তি হন এসএম মহসীন। ৭৩ বছর বয়সী এই অভিনয়শিল্পীর ফুসফুসের ৭০ শতাংশ সংক্রমিত ছিলো।

    প্রায় চার দশক ধরে মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করেছেন নাট্যজন এসএম মহসীন। নাটকে গুরুত্বপূর্ন অবদানের জন্য ২০২০ সালে তিনি একুশে পদক পান।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০