- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৯ এপ্রিল ২০২১ | ১১:০৫ পূর্বাহ্ণ
নির্বাচনী প্রচারের মাঝেই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। রোববার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ভোটপ্রচারের সময় অসুস্থ হওয়ার পর তাৎক্ষণিক তাকে হেলিকপ্টারে করে কলকাতা ফেরত পাঠানো হয়। খবর হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।
রোববার রায়গঞ্জের চণ্ডীতলায় ৫ কিলোমিটার রো়ড শো করার কথা ছিল অভিনেতা মিঠুনের। হেলিকপ্টারে করে সময় মতো রায়গঞ্জে পৌঁছেও গিয়েছিলেন তিনি। রোড শো শুরু হওয়ার পর বিজেপি কর্মীদের উৎসাহ-উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো। কিছুক্ষণের মধ্যেই অসুস্থ বোধ করতে থাকেন মিঠুন। সঙ্গে সঙ্গে তাকে হুডখোলা গাড়ি থেকে নামিয়ে হেলিকপ্টারে কলকাতার পথে রওনা করা হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||