- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২০ সেপ্টেম্বর ২০২১ | ১০:০১ পূর্বাহ্ণ
স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আবদুল মালেক ওরফে বাদলের বিরুদ্ধে করা অস্ত্র আইনের মামলার রায় হবে আজ।
সোমবার (২০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ আদালতের বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করবেন।
আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সালাউদ্দিন হাওলাদার বলেন, আমরা আবদুল মালেকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছি। এ আইনের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। আশা করছি আদালত তাকে যাবজ্জীবন দেবেন।
অন্যদিকে মালেকের আইনজীবী শাহিন-উর রহমান বলেন, মালেকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে সক্ষম হয়নি। আমাদের আশা এ মামলা থেকে মালেক খালাস পাবেন।
২০২০ সালের ২০ সেপ্টেম্বর গাড়িচালক আবদুল মালেককে গ্রেফতার করে র্যাব-১। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ টাকার বাংলাদেশি জাল নোট, একটি ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||