• আজ

    আড়াইহাজারে প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে পুলিশ নিহত

    গাজীপুর টিভি ডেস্ক | ১৪ ডিসেম্বর ২০২১ | ১১:৪২ পূর্বাহ্ণ

    নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে রাজধানীর তুরাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সফিউল্লাহ জুয়েল (৪৫) নিহত হয়েছেন।

    সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
    নিহত সফিউল্লাহ জুয়েল আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা গ্রামের মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের ছেলে। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের পুরিন্দা এলাকায় ঘন কুয়াশায় প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা জুয়েল গুরুতর আহত হন। পরে রূপগঞ্জের ইউএস বাংলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    সাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান অদুদ মাহমুদ জানান, নিহত জুয়েলের স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছেন। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০