- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ১১:৫৭ পূর্বাহ্ণ
দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর অভিযোগে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম নওশাদ আহমেদ অনি।
রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে অনিকে গ্রেফতার করা হয়। তিনি ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
তিনি জানান, অনি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর অনিক গুলি চালায়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলি করার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।
অনির নামে ময়মনসিংহের কোতয়ালি থানায় মামলা রয়েছে। সেই মামলার ২৩ নম্বর আসামি তিনি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||