- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ নভেম্বর ২০২১ | ৮:৪৫ অপরাহ্ণ
এক সময় টেলিভিশনের পর্দায় চোখ রাখলেই যেই প্রিয় মুখগুলোর দেখা মিলতো তাদের অন্যতম একজন মাহফুজ আহমেদ। তাকে ঘিরে চ্যানেলে চ্যানেলে ঈদের বিশেষ আয়োজন হতো। ডজন ডজন ঈদের বিশেষ নাটকে দেখা মিলতো যার।
শুধু নাটকের অভিনয়েই নয়, ছোট পর্দার এই তারকা সিনেমাতেও অভিনয় করেছেন। পরিচালনাতেও নিজেকে প্রমাণ করেছেন। কাজ করেছেন প্রযোজক হিসেবে।
তবে বেশ কয়েক বছর ধরেই তিনি নেই কোথাও। নাটক, সিনেমা কিংবা বিজ্ঞাপন; সবখানেই তার অনুপস্থিতি। ভক্তরা এ নিয়ে কম অভিমান করেন না। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই চোখে পড়ে মাহফুজভক্তদের নানা লেখা।
সুখবর হলো, আবারও অভিনয়ে ফিরছেন তিনি। তাকে দেখা যাবে ‘অন্তরালে’ ওয়েব ফিল্মে। এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক চয়নিকা চৌধুরী।
আগেই জানা গেছে, ‘অন্তরাল’ ওয়েব ফিল্মে অভিনয় করবেন পরীমনি ও তারিক আনাম খান। তাদের সঙ্গী হলেন মাহফুজ আহমেদ।
এই কাজ নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে মাহফুজ আহমেদ বলেন, ‘অভিনয়টাই তো আমার নেশা ও ভালো লাগার জায়গা। নানা কারণে কাজ করা হচ্ছিলো না। প্রায় তিন বছরের বিরতি। আবারও ফিরতে পেরে ভালো লাগছে। আশা করছি উপভোগ্য হবে এই কাজটা।’
এর আগে সর্বশেষ ২০১৮ সালের একটি টিভি নাটকে অভিনয় করেন মাহফুজ আহমেদ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||