- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১০ সেপ্টেম্বর ২০২২ | ৯:১১ অপরাহ্ণ
চট্টগ্রামের মিরসরাইয়ে আমন ধানের চারা রোপণের সময় বজ্রপাতে মো. জহিরুল হক ড্রাইভার (৬০) নামের এক কৃষক মারা গেছেন।
আজ শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। জহিরুল সোনাপাহাড় এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, দুপুরে বাড়ির পাশের জমিতে আমন ধানের চারা রোপণের সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন জহিরুল হক। এরপর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার বজ্রপাতে কৃষক জহিরুলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||