- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২৪ মে ২০২৪ | ১:১২ অপরাহ্ণ
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ছে কাঁঠাল গাছতলা বাজার ও রোহিঙ্গাদের ঘর। তীব্র তাপদাহে বাড়তে থাকা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
শুক্রবার (২৪ মে) বেলা সোয়া ১১টার দিকে উখিয়ার থাইংখালী জনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্প-১৩ কাঠাল গাছতলা বাজারে এ আগুন লাগে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।
ক্যাম্প সূত্রের বরাতে ওসি জানান, শুক্রবার বেলা ১১টার দিকে হঠাৎ করে রোহিঙ্গা ক্যাম্প-১৩ কাঠাল গাছতলা বাজারে আগুন লাগে। পরে স্থানীয়রাসহ এপিবিএন সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গেছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||