- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | ৫:০৮ অপরাহ্ণ
চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হবে বলে জানানো হয়েছে। আগামী ৪ এপ্রিল (শুক্রবার) এফডিসিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিল্পী সমিতির নির্বাচন কমিশনের আপিল বোর্ডের সদস্য সামছুল আলম।
গত ১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। সেখানেই চূড়ান্ত হয়েছে ২০২৪-২৫ সালে দ্বি-বার্ষিক নির্বাচন। এ নির্বাচনে কারা কারা অংশ নিচ্ছেন এই তথ্য এখনো জানা যায়নি।
তবে ইতোমধ্যেই নতুন-পুরনো অনেক তারকারই নির্বাচনের প্রস্তুতি সেরে ফেলেছেন। অনেক আগেই অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল চমক রেখে প্যানেল প্রস্তুত করে রেখেছেন বলে জানিয়েছেন।
এছাড়া ভেতরে ভেতরে আরও অনেকেই নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন। শিগগিরই প্যানেল ঘোষণা করা হবে বলে জানা গেছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||