• আজ

    কর্ণফুলীতে নৌকা উল্টে বাবা-ছেলে নিখোঁজ

    গাজীপুর টিভি ডেস্ক | ৩০ জানুয়ারি ২০২২ | ৫:৩৩ অপরাহ্ণ

    চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে দুই জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজরা হলেন, পটিয়ার কোলগাঁও এলাকার তপন দাস ও তার ছেলে সমীর দাস। আজ রবিবার (৩০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে আনু মাঝিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

    খবর পেয়ে নৌ-পুলিশ, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান পরিচালনা করছেন। বিকেল পৌনে ৫টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

    বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মিজানুর রহমান। তিনি বলেন, ভোরে সংবাদ পেয়ে নৌ-পুলিশের একটি টিম অভিযানে নামে। পরে কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধার অভিযানে যোগ দেন। তবে এখনো নিখোঁজ বাবা-ছেলের খোঁজ পাওয়া যায়নি।

    তিনি আরও বলেন, নদীর ওই এলাকায় স্রোতের তীব্রতা বেশি। তাছাড়া আবহাওয়ার অবস্থাও ভালো না। এজন্য উদ্ধার অভিযান একটু ব্যাহত হচ্ছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০