• আজ

    কালিয়াকৈরে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

    গাজীপুর টিভি ডেস্ক | ২৮ ডিসেম্বর ২০২১ | ১২:৫৬ অপরাহ্ণ

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরের নিশ্চিন্তপুর এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আতিকুর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

    নিহত আতিকুর রহমান জামালপুর জেলার নান্দাইল থানার হামিদপুর এলাকার আনিসুর রহমানের ছেলে।

    পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুরের নিশ্চিন্তপুর এলাকায় মঙ্গলবার সকালে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আতিকুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে সালনা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।

    সালনা হাইওয়ে থানার ওসি ফিরোজ হোসেন জানান, সকালে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০