- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ জানুয়ারি ২০২২ | ৬:৩১ অপরাহ্ণ
কুমিল্লার মেঘনা উপজেলার কাঁঠালিয়া নদীতে ট্রলার ডুবে তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন। সোমবার (৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রীবাহী একটি ট্রলার দাউদকান্দি উপজেলার হাসনাবাদ থেকে তিতাস উপজেলার দুধঘাটা দড়িয়া গ্রামে যাচ্ছিল। দুপুরে কাঁঠালিয়া নদীর মেঘনা উপজেলার পুরান বাটেরা এলাকার চর কাঁঠালিয়া পৌঁছানোর পর মাছের ঘেরে আটকে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন নারী-পুরুষ আহত হয়েছেন।
মেঘনা থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দীন জানান, নিহতদের বাড়ি দাউদকান্দি উপজেলার নতুন হাসনাবাদ গ্রামে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||