- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০২ জুন ২০২৫ | ৫:৫৫ অপরাহ্ণ
ইন্টারনেট ও মোবাইল সেবায় খরচ কমছে। প্রস্তাববিত বাজেটে এসব খাতে কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
আজ সোমবার ২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। জাতির সামনে তিনি ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন।
জাতীয় বাজেট প্রস্তাবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, ইন্টারনেট সেবার ওপর উৎসে কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি মোবাইল অপারেটরদের টার্নওভার কর ২ শতাংশ থেকে কমিয়ে ১.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এই প্রস্তাবনা পাস হলে আরো দাম কমবে ইন্টারনেটের। একই সঙ্গে মোবাইলসেবা- টক টাইম, এসএমএসের খরচও কমবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||