• আজ

    গাজীপুরে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

    | ২৭ জুলাই ২০২১ | ৯:০১ পূর্বাহ্ণ

    গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীর তীরে কচুরিপানায় আটকে থাকা অজ্ঞাত (৩৫) এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার পৌরসভার ঘোনপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম মিয়া।

    তিনি বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অর্ধ গলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটি চার-পাঁচ দিন আগের বলে ধারণা করা হচ্ছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০