- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২৪ নভেম্বর ২০২১ | ২:৩১ অপরাহ্ণ
রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক ছাত্র নিহত হয়েছেন। তার নাম নাঈম হাসান।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে নাঈমকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনায় ডিএসসিসির ওই গাড়ির চালককে আটক করার পাশাপাশি গাড়িটিকে জব্দ করা হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানিয়েছে, ‘দুর্ঘটনায় নিহত ছাত্রের বাবার নাম মো. শাহ আলম দেওয়ান ও মা জান্নাতুল ফেরদৌস। তার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পূর্ব কাজিরখিল দেওয়ানবাড়ী গ্রামে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||