- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১১ অক্টোবর ২০২২ | ১০:২৩ অপরাহ্ণ
নাশকতা পরিকল্পনার অভিযোগে মেহেরপুরের মুজিবনগর থেকে জামায়াতের ১০ নারী কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে নাজিরাকোনা গ্রামের জামায়াতকর্মী ডলি খাতুনের বাড়িতে বৈঠকের সময় তাদের আটক করা হয়।
আটকরা হলেন– মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের ইলিয়াছ হোসেনের স্ত্রী ডলি খাতুন (৩০), একই গ্রামের শহিদ মিয়ার স্ত্রী সাহিদা খাতুন (৬০), আঙ্গুর আলীর স্ত্রী সানোয়ারা খাতুন (৩৫), জুলফিকার আলীর স্ত্রী নিলুফা খাতুন (৩৫), মিনারুল ইসলামের স্ত্রী রোকসানা খাতুন (৩১), হজরত আলীর স্ত্রী শেফালি খাতুন (৩৫), মনিরুল ইসলামের স্ত্রী বেদানা খাতুন (৩৫), রবিউল ইসলামের স্ত্রী তানিয়া খাতুন (২৫), রফিকুল ইসলামের স্ত্রী রমিয়া খাতুন (৩০) এবং আরিফুল ইসলামের স্ত্রী সুরাইয়া খাতুন (৩০)। তারা সবাই মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের বাসিন্দা।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল বলেন, ‘জামায়াতকর্মী ডলি খাতুনের বাড়িতে জামায়াতের নারীকর্মীরা সরকারবিরোধী গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ১০ জনকে বিভিন্ন প্রকার বইসহ আটক করা হয়। তাদের নামে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।’
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||