• আজ

    ‘জার্সি’ মুখ থুবড়ে পড়েছে ভারতের বক্স অফিসে

    ‘জার্সি’ মুখ থুবড়ে পড়েছে ভারতের বক্স অফিসে

    গাজীপুর টিভি ডেস্ক | ২৫ এপ্রিল ২০২২ | ৪:০০ অপরাহ্ণ

    সময়টা ২০১৯, রিমেকে ভরসা করে বাজিমাত করেছিলেন বলিউড তারকা শহিদ কাপুর। বক্স অফিসে ঝড় তুলে ‘কবির সিং’ তকমা জুড়েছেন নামের সঙ্গে।

    সেই ‘কবির সিং’ শহিদ কাপুর সিনে পর্দায় ফিরেছেন তিন বছর পর; একই রিমেক ফরমেটে। তবে ২০২২ সালে এসে ব্যর্থ এই তারকা। ২২ এপ্রিল মুক্তি পাওয়া তাঁর অভিনীত ‘জার্সি’ মুখ থুবড়ে পড়েছে ভারতের বক্স অফিসে।

    বিনোদনভিত্তিক প্রভাবশালী পোর্টাল বলিউড হাঙ্গামার বিশ্লেষণ, সিনেমাটি মুক্তির প্রথম তিন দিনে সংগ্রহ করেছে ১৫ কোটি রুপি। এই স্পোর্টস ড্রামার সংগ্রহ থামতে পারে ৩৫ কোটিতে; ফলে ‘জার্সি’ হতে যাচ্ছে একটি থিয়েটার ফ্লপ সিনেমা। বিভিন্ন খবরে প্রকাশ, এই সিনেমার বাজেট ৩৫ থেকে ৪০ কোটি রুপি।

    পোর্টালটি বিশ্লেষণে বলছে, আগামী সপ্তাহে ‘রানওয়ে ৩৪’ ও ‘হিরোপন্তি ২’ শিরোনামের দুটি সিনেমা মুক্তি পাচ্ছে, ফলে বেশির ভাগ স্ক্রিন হারাবে ধুঁকতে থাকা ‘জার্সি’।

    গৌতম তিন্নানুরি পরিচালিত ‘জার্সি’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ম্রুনাল ঠাকুর ও পঙ্কজ কাপুর। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত গৌতমের তেলেগু সিনেমার হিন্দি রিমেক এটি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০