• আজ

    জায়েদ ও নিপুণের পদ নিয়ে হাইকোর্টের রুল শুনানি ২২ ফেব্রুয়ারি

    গাজীপুর টিভি ডেস্ক | ১৫ ফেব্রুয়ারি ২০২২ | ৪:০২ অপরাহ্ণ

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের রুল শুনানি আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার শুনানি শেষে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ দিন ধার্য করেন। নিপুণের আইনজীবী সময় চাওয়ায় ২২ তারিখ শুনানির দিন ধার্য করা হয়েছে।

    গত ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রাথমিকভাবে জয়ী হন অভিনেতা জায়েদ খান। পরে নির্বাচনে বিধি লঙ্ঘনের অভিযোগে তার প্রার্থিতা বাতিল হওয়ায় অভিনেত্রী নিপুণ আক্তার শপথ নেন সাধারণ সম্পাদক হিসেবে। এরপরই আইনি লড়াইয়ে নামেন জায়েদ খান।

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেউ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বসতে পারবেন না বলে জানিয়েছেন আপিল বিভাগ। গতকাল সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০