- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২২ জানুয়ারি ২০২৩ | ৩:২৫ অপরাহ্ণ
বাংলাদেশের ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে টিকটক। সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো টিকটক অফলাইন অ্যাক্টিভেশন হিসেবে সেফটি অ্যাম্বাসেডর প্রোগ্রাম চালু করতে যাচ্ছে।
টিকটকের সেফটি অ্যাম্বাসেডরস প্রোগ্রামের অন্যতম লক্ষ্য হচ্ছে, একটি প্রাণবন্ত, বৈচিত্র্যময় কমিউনিটির জন্য নিরাপদ এবং ওয়েলকামিং প্ল্যাটফর্ম তৈরি করা।
এই অ্যাম্বাসেডর প্রোগ্রামে থাকছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল, জনপ্রিয় এডুকেটর আয়মান সাদিক, অভিনেত্রী শবনম ফারিয়া, কনটেন্ট নির্মাতা ইফতেখার রাফসান এবং লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার ফাইজা। এই সেফটি অ্যাম্বাসেডররা ডিজিটাল নিরাপত্তা নিয়ে কথা বলবেন এবং তাদের ফলোয়ারদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলে দায়িত্বশীল ইন্টারনেট ব্যবহারের জন্য পরামর্শ দেবেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||