- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৫ জানুয়ারি ২০২২ | ১২:১৪ অপরাহ্ণ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আজ শনিবার সকাল ৬টায় এটি রেকর্ড করা হয় বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ।
তীব্র শীতে অসহায় ও নিম্ন আয়ের মানুষজন কাহিল হয়ে পড়েছে। শীতের কাপড় না থাকায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন কাজে যেতে পারছে না। কাজে যেতে না পারায় তারা বিপাকে পড়েছে। দ্রুত সরকারি সহায়তা চেয়েছেন এ অঞ্চলের মানুষজন।
এদিকে ভোরে ঘন কুয়াশা থাকায় জেলার বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||