• আজ

    নির্বাচনকে কেন্দ্র করে থানচি-রোয়াংছড়ি ভ্রমণে ৩ দিনের নিষেধাজ্ঞা

    গাজীপুর টিভি ডেস্ক | ২৩ ডিসেম্বর ২০২১ | ৬:০২ অপরাহ্ণ

    চতুর্থ ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আগামী ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর বান্দরবানের থান‌চি ও রোয়াংছ‌ড়ি‌তে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩‌ ডিসেম্বর) জেলা প্রশাসন থেকে এ তথ্য জানা গেছে।

    সূত্র জানিয়েছে, আগামী ২৬ ডিসেম্বর (রবিবার) রোয়াংছ‌ড়ি ও থান‌চি‌র আট ইউনিয়নে নির্বাচন হবে। এ দু‌টি উপজেলার মধ্যে থান‌চি‌তে নাফাখুম, বড় পাথর এবং রোয়াংছ‌ড়ি‌তে দেবতাখুমসহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে। আর এসব পর্যটন কেন্দ্রে প্রতিদিন বেড়া‌তে আসেন শত শত পর্যটক। তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে এ দুই উপজেলায় তিন দিনের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাসন।

    এ বিষ‌য়ে বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি বলেন, ‘আগামী ২৬‌ ডিসেম্বর নির্বাচন‌কে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ কর‌তে এবং নির্বাচনি সহিংসতা এড়া‌তে এসব পর্যটন কেন্দ্রে পর্যটকসহ সব বহিরাগতদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হ‌য়ে‌ছে।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০