- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ আগস্ট ২০২৫ | ৪:৩৮ অপরাহ্ণ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় হাইকোর্ট কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। আদালত লুটকারীদের তালিকা দাখিল এবং লুট হওয়া সব পাথর সাত দিনের মধ্যে আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চে একটি রিটের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
এদিকে, একই বিষয়ে দায়ের করা আরেকটি রিটের শুনানির জন্য আগামী রোববার (১৭ আগস্ট) দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চে এই রিটটি শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাডভোকেট মীর একেএম নূরুন নবী।
ওই রিটে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ এবং সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি সাদা পাথর লুটের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তার ব্যাখ্যা চেয়ে একটি রুল জারিরও আবেদন করা হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||