- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৭ আগস্ট ২০২৫ | ৬:০৬ অপরাহ্ণ
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে বৈঠক করতে চান। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে এমনটাই জানিয়েছে, হোয়াইট হাউসের দুটি সূত্র। তবে তাঁরা এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র দুটি জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে শর্তগুলো দিয়েছেন, তাতে ইউক্রেনকে পূর্বাঞ্চলের দুই অঞ্চল পুরোপুরি মস্কোর হাতে ছাড়তে হবে।
স্থানীয় সময় আগামীকাল সোমবার ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। সূত্রগুলো বলছে, ‘ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পরবর্তী ফোনালাপে জানিয়েছেন, তিনি যত দ্রুত সম্ভব, এমনকি আগামী শুক্রবারের মধ্যেই, পুতিন ও জেলেনস্কিকে নিয়ে একটি ত্রিপক্ষীয় সম্মেলনের আয়োজন করতে চান।’ তবে পুতিনের শর্তের কারণে বড় কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
অ্যাক্সিওসকে দুটি সূত্র জানিয়েছে, ‘ট্রাম্প জেলেনস্কি ও অন্য অংশগ্রহণকারীদের বলেছেন, তিনি খুব দ্রুত, এমনকি ২২ আগস্টের মধ্যেই, একটি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন করতে চান। তবে এখনো পর্যন্ত পুতিন প্রকাশ্যে এমন কোনো সম্মতির কথা বলেননি।’
সূত্রগুলোর বরাত দিয়ে আরও বলা হয়েছে, ট্রাম্প ওই বৈঠকে থাকা ইউরোপীয় নেতাদের সোমবারের হোয়াইট হাউস বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। ট্রাম্প ও তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ আলাস্কা থেকে ওয়াশিংটনে ফেরার পথে বিমানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, ফিনল্যান্ড, ন্যাটো ও ইউরোপীয় কমিশনের নেতাদের কাছে পুতিনের অবস্থান তুলে ধরেন।
ওই দুটি সূত্র আরও জানিয়েছে, পুতিন দাবি করেছেন ইউক্রেন যেন রাশিয়ার দখলকৃত চারটি অঞ্চলের মধ্যে দুটি-দোনেৎস্ক ও লুহানস্ক-সম্পূর্ণ ছেড়ে দেয় এবং অন্য দুটি অঞ্চল-খেরসন ও জাপোরিঝঝিয়াতে রণক্ষেত্রের বর্তমান অবস্থা অনুসারে যুদ্ধবিরতিতে যায়। রাশিয়া বর্তমানে লুহানস্কের প্রায় পুরোটাই নিয়ন্ত্রণে রেখেছে এবং দোনেৎস্কেরও প্রায় তিন-চতুর্থাংশ তাদের হাতে।
অপর একটি সূত্র জানিয়েছে, পুতিন খেরসন ও জাপোরিঝঝিয়ায় আর অগ্রসর না হওয়ার প্রস্তাবকে ‘ছাড়’ হিসেবে তুলে ধরেছেন। বিনিময়ে ইউক্রেনকে দোনেৎস্ক থেকে সরে যেতে হবে। বাস্তবে অবশ্য রাশিয়া খেরসন ও জাপোরিঝঝিয়ায় অনেক দিন ধরেই কোনো অগ্রগতি করতে পারেনি।
সূত্রমতে, পুতিন আরও দাবি করেছেন যুক্তরাষ্ট্র যেন শান্তি চুক্তির অধীনে রাশিয়ার নিয়ন্ত্রণে যাওয়া ইউক্রেনীয় অঞ্চলগুলোকে রাশিয়ার সার্বভৌম ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||