• আজ

    পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী আনুশকা 

    গাজীপুর টিভি ডেস্ক | ২০ ফেব্রুয়ারি ২০২৪ | ১০:১০ অপরাহ্ণ

    দ্বিতীয়বারের মতো সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। বাবা হলেন বিরাট কোহলি। তিন বছর আগে ২০২১ সালের ১১ জানুয়ারি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী।
    তিন বছর পর ‘বিরুষ্কা’-র (বিরাট এবং আনুশকা একসঙ্গে এই নামেই ডাকেন ভক্তরা) সংসারে এল দ্বিতীয় সন্তান। গত ১৫ ফেব্রুয়ারি জন্ম হয়েছে তাদের পুত্র সন্তানের। সমাজমাধ্যমে সন্তান জন্মের কথা জানিয়েছেন আনুশকা।
    বেশ কিছু দিন ধরেই জল্পনা ছিল অনুষ্কা দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে বিশ্রাম নিয়েছিলেন বিরাট। সেই সময় মনে করা হয়েছিল স্ত্রীর পাশে থাকার জন্যই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ছুটি নিয়েছিলেন তিনি। সেই জল্পনা আরও উস্কে দেন বিরাটের সতীর্থ এবং অন্যতম প্রিয় বন্ধু এবি ডি ভিলিয়ার্স।
    দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার একটি ভিডিওতে বলেন,  আমি বিরাটের সঙ্গে কথা বলছিলাম। তখনই জানতে পারি, আনুশকা দ্বিতীয় বার মা হতে চলেছে। তাই এই সময় ওর পাশে থাকা বিরাটের কর্তব্য। ক্রিকেটার হলেও পরিবার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সবাই সেটাই করে। বিরাটও করছে। এর জন্য ওর ক্রিকেটের প্রতি ভালবাসা নিয়ে প্রশ্ন করার কোনও মানে নেই।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০