- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৫ অক্টোবর ২০২৪ | ৯:২০ পূর্বাহ্ণ
ফরিদপুর-খুলনা মহাসড়কের মল্লিকপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর কোতোয়ালি থানাধীন মল্লিকপুরে এ দুর্ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ্ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর কোতোয়ালি থানাধীন মল্লিকপুর নামক স্থানে ঢাকা থেকে ঝিনাইদহ অভিমুখী গ্রীন পরিবহন এবং ঝিনাইদহ থেকে বরিশাল অভিমুখী খাগড়াছড়ি পরিবহনের মুখামুখি সংঘর্ষ হয়। এতে উভয় পরিবহনের ৫ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||