• আজ

    বগুড়ায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

    বগুড়ায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

    গাজীপুর টিভি ডেস্ক | ১৯ সেপ্টেম্বর ২০২২ | ২:২৭ অপরাহ্ণ

    বগুড়ার শেরপুর উপজেলায় আড়াই বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় আব্দুল আজিজ (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

    সোমবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার শেরুয়া বটতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তিনি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। পরে গ্রেফতার হওয়া আজিজের বিরুদ্ধে শিশুটির মা বাদী হয়ে শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

    মামলা সূত্রে জানা যায়, শিশুটির মা-বাবা পেশায় চাতাল শ্রমিক। তারা গত ১৭ সেপ্টেম্বর সকালে তাদের একমাত্র শিশু মেয়েটিকে নিয়ে শেরুয়া দহপাড়া এলাকায় আবু সাঈদের মালিকানাধীন চাতালে কাজ করতে যান। এদিন বেলা পৌনে দুইটার দিকে চাতালে ধান শুকানোর কাজ করছিলেন। পাশেই জমির মধ্যে শিশুটি খেলাধুলা করছিল। একপর্যায়ে বৃদ্ধ আব্দুল আজিজ খাবার কিনে দেওয়ার প্রলোভন দিয়ে শিশুটিকে তার বাড়িতে নিয়ে যায়। এমনকি তার শয়নকক্ষের মধ্যে জামা-কাপড় খুলে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। এসময় কৌশলে পালিয়ে যান আব্দুল আজিজ।

    শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় সোমবার থানায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বেলা বারোটার দিকে তাকে বগুড়ায় আদালতে পাঠানো হয়। এছাড়া ধর্ষণের শিকার ওই শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১