• আজ

    বঙ্গবন্ধুর সমাধিতে নতুন আইজিপির শ্রদ্ধা

    বঙ্গবন্ধুর সমাধিতে নতুন আইজিপির শ্রদ্ধা

    গাজীপুর টিভি ডেস্ক | ০১ অক্টোবর ২০২২ | ৫:০৭ অপরাহ্ণ

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আজ শনিবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় তিনি জাতির পিতার সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

    পরে সুরা ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সব শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি।

    এ সময় ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টটুল, থানার ওসি আবুল মুনসুর, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

    শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক পরিদর্শন ভবনে রক্ষিত বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০