- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২৯ আগস্ট ২০২১ | ৭:৫০ অপরাহ্ণ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
রোববার (২৯ আগস্ট) ভোরে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী বান্দেরমাথা সীমান্তে গুলিতে তারা নিহত হন। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এর সত্যতা নিশ্চিত করেছেন।
ওমর ফারুক বলেন, ভোরে ভারত থেকে গরু আনার সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এরপর তারা মরদেহ নিয়ে ভারতে চলে যায়।
ওসি আরও জানান, নিহত দুজনের মধ্যে ইউনুস আলীর বাড়ি বুড়িমারী ইউনিয়নে এবং সাগরের বাড়ি নীলফামারী জেলার ডিমলায়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||