• আজ

    বিয়ের জন্য ধার্মিক পাত্র পেলে অভিনয় ছেড়ে দেবেন প্রিয়াঙ্কা

    বিয়ের জন্য ধার্মিক পাত্র পেলে অভিনয় ছেড়ে দেবেন প্রিয়াঙ্কা

    গাজীপুর টিভি ডেস্ক | ১৬ অক্টোবর ২০২৪ | ১:২৪ অপরাহ্ণ

    মডেল, উপস্থাপক ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান জানালেন, বিয়ের জন্য ধার্মিক পাত্র পেলে অভিনয় ছেড়ে দেবেন তিনি। শোবিজ দুনিয়ার মানুষ হলেও ভীষণ ধার্মিক প্রিয়াঙ্কা। নিয়মিত কোরআন পড়েন। ফেসবুকেও অনুসারীদের নিয়মিতভাবে নামাজের আহ্বান জানাতে দেখা যায় এই অভিনেত্রীকে।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজ ও বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, আমি ধার্মিক ছেলে পেলে বিয়ে করব। মনের মতো মানুষের অপেক্ষায় আছি। যদি তেমন কাউকে পেয়ে যাই অবশ্যই বিয়ে করব।

    তিনি আরও বলেন, বিয়ের পর বিনোদন জগৎ ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে আমার। মন দিয়ে সংসার করব ও ধর্ম পালন করব।

    প্রিয়াঙ্কার দাবি, অভিনেত্রীর ফেসবুক স্ট্যাটাস দেখে অনেকেই ফজরের নামাজ পড়েছেন। পরবর্তীতে বিষয়টি তাকে জানিয়েছেনও। শুধু তাই নয়, ঘুমের আগে সুরা মুলক না পড়লে সে রাতে শান্তিতে ঘুমাতে পারেন না অভিনেত্রী। পাশাপাশি সুরা ইয়াসিন তার সেরা বন্ধু বলেও জানান এই অভিনেত্রী।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১