- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৬ নভেম্বর ২০২৩ | ৪:০৭ অপরাহ্ণ
ভারতের বারাণসীতে শুটিংয়ের সময় এক অনুরাগীকে চড় মেরে বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেতা নানা পাটেকর। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই নানা পাটেকরের বিরুদ্ধে নেটিজেনরা নড়েচড়ে বসেছেন।
যদিও এ ঘটনা ‘নিজের অজান্তেই’ হয়ে বলে দাবি করেছেন অভিনেতা। একটি সোশাল পোস্টের মাধ্যমে ক্ষমাও চেয়েছেন জনপ্রিয় এ বর্ষীয়ান অভিনেতা। নানা পাটেকর বলেন, একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে আমি একটি ছেলেকে মাথায় চড় মেরেছি। যদিও এ সিকোয়েন্সটি আমাদের সিনেমারই একটি দৃশ্য ছিল। আমাদের এ দৃশ্যটি রিহার্সাল করার কথা ছিল। ডিরেক্টর তখন দৃশ্যটি পুনরায় রিহার্স করতে বলেন।
তিনি আরও বলেন, সেই সময় ছেলেটি সিন-এ ঢুকে পড়ে। আমি জানতাম না ও কে। ভেবেছি ক্রু মেম্বারদের কেউ। তাই স্ক্রিপ্ট অনুযায়ী তার মাথায় চড় মেরে ওকে বেরিয়ে যেতে বলেছি। এরপর আমি জানতে পারি যে ও আমাদের সিনেমার ক্রু-দের কেউ নয়। আমি সঙ্গে সঙ্গে তাকে ডেকে পাঠাই, কিন্তু ততক্ষণে ছেলেটি চলে গিয়েছিল।
অভিনেতার কথায়, আমি কখনো ছবি তুলতে বারণ করি না। কখনোই এ কাজ আমি করি না। কিন্তু এটা নিজের অজান্তেই ভুল হয়েছে আমার। কোনো ভুল বোঝাবুঝি হলে আমাকে ক্ষমা করবেন। আমি ভবিষ্যতে কোনোদিন এমন কাজ করব না।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||