• আজ

    মহামারির মধ্যেও ১০০ কোটি আয় করলো ‘পুষ্পা’

    গাজীপুর টিভি ডেস্ক | ৩১ জানুয়ারি ২০২২ | ৫:০০ অপরাহ্ণ

    আল্লু অর্জুন অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘পুষ্পা’। গত বছরের ডিসেম্বরে এটি প্রেক্ষাগৃহে আসে। মুক্তির পর থেকেই ভক্তদের মুখে মুখেই ‘পুষ্পা’র নাম। আল্লু এবং রাশমিকা জুটি বেশ সারা ফেলেছে ভক্তদের মনে।

    সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে পুষ্পার গান, অভিনয়, সংলাপ।

    এরই মধ্যে বক্স অফিস সুপার হিট সিনেমাটি ১০০ কোটি আয়ের ক্লাবে পৌঁছালো। শুরুর দিকে ৩ কোটি আয় করে ‘পুষ্পা’। আস্তে আস্তে তা বাড়তে থাকে। সপ্তম সপ্তাহে তা ১০০ কোটিতে দাঁড়ালো।

    মহামারি করোনা উপেক্ষা করেই পরিচালক ঝুঁকি নিয়ে রিলিজ দেন সিমোটি। তবে এই করোনার মধ্যেও সিনেমাটি বক্স অফিস হিট করেছে। এ এক নতুন ইতিহাস ইন্ড্রাস্টিতে।

    ‘পুষ্পা’ এখনও চলমান রয়েছে হলগুলোতে। এটি দিল্লি এবং হরিয়ানায় কিছু জায়গার থিয়েটারগুলোতে চলছে এখন।

    আশা করা হচ্ছে সিনেমাটি ১০০ কোটির ক্লাব ছাড়িয়ে যেতে বেশি সময় লাগবে না।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০