• আজ

    মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের প্রাণহানি

    গাজীপুর টিভি ডেস্ক | ০৪ সেপ্টেম্বর ২০২২ | ৩:৩৮ অপরাহ্ণ

    খুলনার পাইকগাছায় মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেলচালক আবদুল হাকিম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

    আজ রবিবার সকাল ৯টার দিকে উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া কপোতাক্ষ ব্রিজ রোডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম উপজেলার পুরাইকাটি গ্রামের মৃত মাদার গাজীর ছেলে।

    স্থানীয়রা জানান, একই এলাকার কোনা গাজীর ছেলে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে ধাক্কা দিলে বাইসাইকেলসহ পড়ে বৃদ্ধ আব্দুল হাকিমের মাথা ফেটে যায়। এসময় কান ও মুখ দিয়ে তার রক্তক্ষরণ হয়। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    পাইকগাছা থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, লাশের সুরতহাল রিপোট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০