• আজ

    ময়মনসিংহে বিষপানে নব দম্পতির আত্মহত্যা

    ময়মনসিংহে বিষপানে নব দম্পতির আত্মহত্যা

    গাজীপুর টিভি ডেস্ক | ২৩ মে ২০২২ | ৪:০৯ অপরাহ্ণ

    ময়মনসিংহের সদর উপজেলার ভাটিদাপুনিয়ায় এক নব দম্পতি বিষপানে আত্মহত্যা করেছেন। রবিবার রাত ১১টার দিকে নিজ বসতঘরে বিষপান করে ওই দম্পতি। তারা হলেন- শামসুল হকের ছেলে রনি মিয়া (২২) ও তার সদ্য বিবাহিত স্ত্রী সেতু আক্তার (১৯)।

    কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত ফারুক হোসেন জানান, গত তিন মাস আগে পারিবারিকভাবে বিয়ে করে। তবে কী কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। আত্মহত্যার ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

    তিনি আরও জানান, বিষপানের বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাদেরকে রাতেই ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর চারটার দিকে দু’জনই মারা যান।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০