- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৯ জুন ২০২১ | ১১:২৯ পূর্বাহ্ণ
রাজধানীতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৮ জুন) সকাল ৬টা থেকে আজ বুধবার (৯ জুন) সকাল ৬টা পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।
তিনি জানান, গ্রেফতারদের কাছ থেকে ২২ হাজার ৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩৬ গ্রাম ১০ পুরিয়া হেরোইন, ২ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ৩০টি নেশা জাতীয় ইনজেকশন ও ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||