• আজ

    শ্রীপুরে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ নদী থেকে উদ্ধার

    শ্রীপুরে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ নদী থেকে উদ্ধার

    গাজীপুর টিভি ডেস্ক | ১৪ আগস্ট ২০২৫ | ৫:৪৪ অপরাহ্ণ

    গাজীপুরের শ্রীপুর উপজেলার ত্রিমোহনী ব্রিজ থেকে সুতিয়া নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ কলেজ শিক্ষার্থী লামিয়া আক্তারের (১৭) মরদেহ ২৭ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) দুপুর দেড়টার দিকে শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাংগুন গ্রামের তিন নদীর মোহনা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর এটিএম মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

    লামিয়া আক্তার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাংগুন গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের ক্যাপ্টেন গিয়াস উদ্দিন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

    এটিএম মাহমুদুল হাসান জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় ডুবুরি দল শীতলক্ষ্যা, সুতিয়া ও শীলা নদীতে উদ্ধার অভিযান শুরু করে। পরে দুপুর দেড়টার দিকে ত্রিমোহনী ব্রিজ থেকে প্রায় ৫০০ মিটার দূরে সুতিয়া নদী থেকে লামিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

    প্রসঙ্গত, বুধবার (১৩ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে নান্দিয়া সাংগুন এলাকার ত্রিমোহনী ব্রিজ থেকে লামিয়া আক্তার নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুর আড়াইটার থেকে উদ্ধার অভিযান শুরু করে। তবে রাত হয়ে যাওয়ায় সন্ধ্যা ৭:৩০টায় অভিযান স্থগিত করা হয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০