• আজ

    শ্রীলঙ্কায় প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

    শ্রীলঙ্কায় প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ জুলাই ২০২৫ | ৭:৪০ অপরাহ্ণ

    টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরেছে টাইগাররা। লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে বাংলাদেশ প্রথমে ব্যাট করবে।

    টি-টোয়েন্টিতে দুই দলের শেষ ৫ ম্যাচে বাংলাদেশের জয় দুটি, আর শ্রীলঙ্কার জয় তিনটি। তবে শেষ তিন ম্যাচের হিসাবে বাংলাদেশের জয় দুটি।

    বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারি, মেহেদী মিরাজ, সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম সাকিব, তাসকিন আহমেদ।

    শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চারিথা আশালঙ্কা, দাশুন শানাকা, চামিকা করুনারত্নে, জেফরি ভ্যান্ডারসে, মহেশ থিকসানা, নুয়ান থুসারা, বিনোরা ফার্নান্দো।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০