- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২৮ আগস্ট ২০২২ | ৪:৫৩ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হোসাইন (৩) নামের এক শিশু সিএনজি চালিত অটো রিকশার চাপায় নিহত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চুন্টা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হোসাইন সদর উপজেলার শেরপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
পরিবারের সদস্যরা জানায়, মায়ের সাথে হোসাইন সরাইলের চুন্টায় নানা’র বাড়িতে বেড়াতে যায়। নানা বাড়ি থেকে বের হয়ে সড়ক পারাপারের সময় একটি সিএনজি চালিত অটো রিকশা তাকে চাপা দেয়। দ্রুত তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, বিষয়টি ইতিমধ্যে জানতে পেরেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||