- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৭ আগস্ট ২০২৫ | ৬:১৯ অপরাহ্ণ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি তিন সদস্যের প্রতিনিধি দল। রোববার বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।
প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলে আরও রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।
বৈঠক শুরুর আগে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, “নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতির বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে। আমরা সময় চেয়েছিলাম, সিইসি সময় দিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে ইসির অগ্রগতির বিষয়গুলো জানব আমরা।”
জানা গেছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে সিইসির কাছে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। সিইসি জানিয়েছেন, ভোটের সব ধরনের প্রস্তুতি শেষ করে ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে। এছাড়া, নির্বাচন কমিশন শিগগিরই ভোটের সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়নসূচি তুলে ধরে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে।
এমন প্রেক্ষাপটে বিএনপির প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনী প্রস্তুতি ও অগ্রগতির বিষয়ে বিস্তারিত জানতে চায়। বৈঠকটি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার সুযোগ করে দিয়েছে বলে মনে করা হচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||