- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১১ নভেম্বর ২০২১ | ৮:৪১ অপরাহ্ণ
সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলাধীন ৬নং সেতু এলাকায় ট্যাংকলরি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুতফর রহমান বলেন, ‘একটি মোটরসাইকেলে চার জন আরোহী যাচ্ছিলেন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৬নং সেতু এলাকায় যমুনা পরিবহনের একটি গ্যাসবাহী ট্যাংকলরির সঙ্গে মোটরসাইকেলটির সামনা-সামনি সংঘর্ষ ঘটে। এ সময় মোটরসাইকেলটি লরির নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।’
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||