• আজ

    হবিগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

    হবিগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

    গাজীপুর টিভি ডেস্ক | ১৮ জুলাই ২০২২ | ৩:৫৩ অপরাহ্ণ

    হবিগঞ্জের মাধবপুরে বাস, মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

    আজ সোমবার (১৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ঢাকাগামী আল মোবারাকা পরিবহনের একটি বাস বাখরনগর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এ সময় দুজন মারা যান।

    শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহাম্মেদ জাগো নিউজকে বলেন, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আহতদের সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলোর উদ্ধার কাজ চলছে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১