- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ সেপ্টেম্বর ২০২১ | ১০:৩২ পূর্বাহ্ণ
বৃষ্টিপাত অব্যাহত থাকায় এবং উজানের পানির ঢলে নদ-নদীর পানি বাড়ছেই। ২১টি পয়েন্টে বিপৎসীমার উপরে বইছে ৯টি নদীর পানি। বন্যার অবনতি হয়েছে ১৩ জেলায়।
বন্যা উপদ্রুত জেলা গুলোতে পানিলে তলিয়ে গেছে, রাস্তা-ঘাট, ফসলি জমি ও মাছের ঘের। ঘরবাড়ি পানিতে ডুবে থাকায়, মানবেতর দিন কাটছে বানভাসিদের।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে, রাজবাড়ি, ফরিদপুর, মুন্সিগঞ্জ ও শরীয়তপুর জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদ ও ঘাঘট নদীর পানি বাড়ায় ভোগান্তি পোহাচ্ছেন ৫০ হাজার মানুষ। সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||