• আজ

    করোনা হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় চিত্রনায়িকা শাবনাজ

    গাজীপুর টিভি ডেস্ক | ২৫ জানুয়ারি ২০২২ | ৯:১০ অপরাহ্ণ

    করোনা আক্রান্ত জনপ্রিয় চিত্রনায়িকা শাবনাজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে, শনিবার করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকে নিজ বাসাতেই কোয়ারেন্টাইনে ছিলেন তিনি, গতকাল সোমবার হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী অভিনেতা নাঈম। তিনি গণমাধ্যমকে বলেন, ‘শাবনাজকে সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা ভালো। অক্সিজেন লেভেলও স্বাভাবিক। আশা করছি চিকিৎসা ঠিকমতো হলে সব কিছু ঠিক হয়ে যাবে। মূলত বাসায় তার চিকিৎসা ঠিকমতো হচ্ছে না বিধায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারণ আমি হার্টের অপারেশন করিয়েছি এখনও পুরোপুরি সুস্থ হইনি।’

    নাঈম আরও জানান, গ্রামের বাড়ি টাঙ্গাইল থেকে সর্দি-কাশি নিয়ে ফেরার পর পরিবারের সকলের নমুনা পরীক্ষা করা হয়। শাবনাজেরও করোনা নেগেটিভ ছিল। কিন্তু পরে ঠাণ্ডার মাত্রা বেড়ে গেলে আবারো পরীক্ষা করালে তার কোভিড পজিটিভ আসে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০