• আজ

    নৌকা ডুবির ৮ দিন পর নিখোঁজ জেলের লাশ উদ্ধার

    গাজীপুর টিভি ডেস্ক | ০৬ ফেব্রুয়ারি ২০২২ | ২:৫১ অপরাহ্ণ

    বাগেরহাটের মোংলায় পশুর নদীর হাড়বাড়িয়া এলাকায় নৌকা ডুবে নিখোঁজের ৮ দিন পর জেলে বিধান হালদারের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকালে পশুর নদীর জয়মনিরঘোল এলাকার চর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

    পুলিশ জানায়, মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামে দাসেরখন্ড এলাকার বিধান হালদার (৫৫) ও কালিকাবাড়ী এলাকার বিপ্র পোদ্দার (২৩) গত ২৮ জানুয়ারি রাতে সুন্দরবনে মাছ ধরতে যান। ওই রাতেই পশুর নদীর হারবাড়িয়া এলাকার মোংলা বন্দরের বয়ার সাথে ধাক্কা লেগে তাদের নৌকাটি ডুবে যায়। তখন জেলে বিপ্র সাতরিয়ে কুলে উঠতে পারলেও নিখোঁজ হন বিধান।

    ঘটনার ৮ দিন পর রবিবার সকালে বিধানের লাশ পশুর নদীর জয়মনিরঘোল এলাকায় চরে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা খবর দিলে পুলিশে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০