• আজ

    ভারতের নাইটিঙ্গেলের চিরবিদায়ে ক্রিকেট ও বলিউড তারকাদের শোক

    গাজীপুর টিভি ডেস্ক | ০৬ ফেব্রুয়ারি ২০২২ | ৩:০৪ অপরাহ্ণ

    ভারতের নাইটিঙ্গেল লতা মঙ্গেশকর আজ রবিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। লতা মঙ্গেশকরের চিরবিদায়ে শোক প্রকাশ করেছেন ক্রিকেট ও বলিউড তারকারা। সঙ্গীতশিল্পী সনু নিগম জানিয়েছেন, ‘গত জানুয়ারি মাসেও লতা মঙ্গেশকর তার পাশে থাকার কথা জানিয়েছেন।’

    সালমান খান লিখেছেন, ‘ভারতের নাইটিঙ্গেলকে সবাই মিস করবে। কিন্তু তার কণ্ঠ সবসময় থাকবে সবার স্মৃতিতে।’

    শিখর ধাওয়ান লিখেছেন, ‘আপনার সঙ্গীত আমাদের আত্মাকে ছুঁয়ে গেছে, আপনি আমাদের মুখে হাসি এনেছেন। শান্তিতে থাকুন।’
    সঙ্গীতশিল্পী আমাল মালিক লিখেছেন, ‘লতা মঙ্গেশকরের মৃত্যুতে একটি যুগের শেষ হলো। তার কারণেই সবাই ভারত ও এর সঙ্গীতকে ভালোবাসবে এবং শ্রদ্ধা করবে।’

    সোনালি বেন্দ্রে লিখেছেন, ‘বহু গান ও স্মৃতি রেখে গেছেন। আমাদের হৃদয়ে সবসময় বাস করবেন আপনি।’

    ক্রিকেটার বিরাট কোহলি লিখেছেন, ‘লতাজির চলে যাওয়ার খবরে খুব কষ্ট পেয়েছি। তার সুমুধুর গান বিশ্বের লাখো মানুষের হৃদয় ছুঁয়েছে। সব গান ও স্মৃতির জন্য ধন্যবাদ।’

    অভিনেত্রী মাধুরী দীক্ষিত লিখেছেন, ‘লতা তাইয়ের স্মৃতি সবসময় আমাদের সাথে থাকবে।’

    সঞ্জয় মাঞ্জরেকার লিখেছেন, ‘দুইবার লতাজির সঙ্গে দেখা হয়েছে। দুইবারই তার পা ছুঁয়ে শ্রদ্ধা জানিয়েছি।’

    চলচ্চিত্র নির্মাতা করণ জোহর লিখেছেন, ‘আজ সত্যিই স্বর্গ একজন এঞ্জেলের কণ্ঠ পেল। তার গান শুনে বড় হয়েছি। তার কণ্ঠই তার পরিচয়। ’

    সাবেক ক্রিকেট তারকা ভিভিএস লক্ষণ লিখেছেন, ‘লতা দিদির মৃত্যুর খবর শুনে কষ্ট পেয়েছি। তার সুর ও কণ্ঠ অমর হয়ে থাকবে।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০