- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ৩০ এপ্রিল ২০২২ | ৩:১৯ অপরাহ্ণ
মুন্সিগঞ্জের শ্রীনগরে বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে তুষার রাজবংশী (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আরও দুজন আহত হয়েছেন।
আজ শনিবার (৩০ এপ্রিল) ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের চালতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে স্বাধীন এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এসময় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে পিকআপে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তুষার রাজবংশীকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়ারলেস ইন্সপেক্টর মো. মাফুস রিবেন বলেন, দুর্ঘটনাকবলিত পিকআপ ও বাসটি হাইওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনার পরপরই সড়ক যোগাযোগ সচল হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||