- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২৮ আগস্ট ২০২২ | ৪:৫৯ অপরাহ্ণ
মেহেরপুরে পাওনা চারশ’ টাকা চাওয়াকে কেন্দ্র করে হত্যার ঘটনায় মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তিন জনকে এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মেহেরপুর জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য জানান, রবিবার সকালে অতিরিক্ত জেলা জজ রিপতি কুমার বিশ্বাসের আদালত এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন– মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের মৃত ওলিয়ত খাঁর ছেলে কাবিদুল ইসলাম (৫০) ও মফিজুল খাঁ (৪০) এবং একই গ্রামের আবুল খাঁর ছেলে জমাত আলী খোকা (৪০)। তাদের মধ্যে জমাত আলী পলাতক রয়েছেন।
এক বছর কারাদণ্ড প্রাপ্তরা হলেন– মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের মৃত তোহরা খাঁর ছেলে লিয়াকত খাঁ (৩৫) ও ভরস খাঁ (৩০) এবং আবু লাইসের ছেলে ছোট খোকন (২৮)।
মামলায় খালাসপ্রাপ্ত আসামিরা হলেন– অবিদ খাঁ, তাসির হোসেন ও মশিউর।
উল্লেখ্য, ২০১৬ সালের ৮ জানুয়ারি বিকাল ৩টায় বাগোয়ানের হাটে ৪শ’ টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে মৃত গোলাম মক্করের ছেলে গোলাম লিয়াকত হোসেন খুন হন। লিয়াকতের ভাই মোখলেছুর রহমান বাদী হয়ে নয় জনকে আসামি করে মুজিবনগর থানায় মামলা করেন।
মামলায় ২৭ জন সাক্ষীর সাক্ষ্য প্রদান করে। মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট কাজী শহিদ। বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মিয়াজান আলী।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||