- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২০ অক্টোবর ২০২২ | ১:১৬ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে মাদক মামলায় ইয়াসমিন আক্তার কলি নামের এক নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দশ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরো ১ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত নারী চট্রগ্রামের হাটহাজারী ফতেহবাদ ইউনিয়নের ছড়ারকুল গ্রামের আবুল বশরের মেয়ে।
আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ৮ জানুয়ারি রামগঞ্জ-হাজিগঞ্জ সড়কের পালের ব্রিজ এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ অভিযান চালিয়ে ইয়াসমিন আক্তার কলিকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশি করে ৫ হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব। পরে ওই দিন র্যাব-১১ নায়েব সুবেদার আফজাল হোসেন বাদী হয়ে কলিকে আসামি করে মাদক আইনে মামলা করেন। একই বছরের ২ ফেব্রæয়ারী মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দশ মাসের মাথায় আদালত এ রায় দেন।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌশুলী (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||