- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০২ নভেম্বর ২০২২ | ৯:৪৭ অপরাহ্ণ
আজ ২ নভেম্বর বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। তার জন্মদিনে পাঠান ছবির টিজার প্রকাশ করা হয়েছে। ছবিতে শাহরুখের বিপরীতে আছেন দীপিকা পাড়ুকোন। ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’র পর আরও একবার শাহরুখ-দীপিকা রসায়ন দেখবেন দর্শক। টিজারে তারই আভাস মিলেছে।
টিজারে শাহরুখ ও দীপিকা দুজনকেই অ্যাকশন দৃশ্যে দেখা গেছে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জন আব্রাহাম। টিজারে শাহরুখ-জন আব্রাহাম দ্বৈরথও দেখা গেছে।
‘পাঠান’ ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। তিনি জানিয়েছেন, শাহরুখের জন্মদিন উদযাপন করতেই আজ টিজার প্রকাশ করা হয়েছে।
ছবি আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||