- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ৩১ আগস্ট ২০২৩ | ১:০২ অপরাহ্ণ
নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় শামসুল হক (৫২) নামের এক পাট গোডাউনের শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৬ টার দিকে রংপুর-দিনাজপুর বাইপাস সড়কের ধলাগাছ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুল বোতলাগাড়ি ইউনিয়নের দক্ষিন সোনাখুলী বড়বাড়ি এলাকার মৃত তবার উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি পাট গোডাউনে শ্রমিক হিসেবে কাজ করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান ‘শামসুল হক ওই সময় নিজ বাড়ি থেকে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। বাইপাস সড়কের উল্লেখিত স্থানে পৌঁছালে পেছন থেকে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দিলে দিলে একটি দোকানঘরের সাথে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোরশেদ সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক রয়েছে বাসচালক। তবে বাসটি জব্দ করা হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||